হাতিয়ায় ইউপি সদস্য প্রার্থীকে কুপিয়ে জখম

আপডেট : ০৫ মার্চ ২০১৬, ২২:২০
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ৮নং সোনাদিয়া ইউনিয়নে নির্বাচনী প্রচারের সময় সদস্য প্রার্থী বাহার উদ্দিনকে (৩৫) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
 
শনিবার সন্ধ্যায় ইউনিয়নের চরচেঙ্গা বাজারসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। আহত বাহার উদ্দিন ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী। তাকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
 
হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুল হক জানান, নির্বাচনকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে বলে তাকে অনেকে জানিয়েছে। এ ঘটনায় আহতদের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।