নিউজিল্যান্ডে সকল মসজিদ বন্ধের ঘোষণা

আপডেট : ১৫ মার্চ ২০১৯, ১১:৩৭

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরে মসজিদে বন্দুকধারীর হামলার অন্তত ২৭ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো অনেকে। হামলার পর দেশটির পুলিশ সব মসজিদ একদিনের জন্য বন্ধ রাখার পরামর্শ দিয়েছে। 

এছাড়া ইতিমধ্যে চার সন্দেহভাজন হামলাকারীকে আটকের খবর জানিয়েছে দেশটির পুলিশ। তবে দেশটির পুলিশ নিরাপত্তার জেরে আজকের জন্য দেশের সব মসজিদ  বন্ধ রাখার অনুরোধ করেছে। 

জানা যায়, ক্রাইস্টচার্চ শহরের হাগলি পার্ক মুখী সড়ক দীন এভিনিউতে আল নুর মসজিদে স্থানীয় সময় আজ শুক্রবার বেলা দেড় টা নাগাদ এই হামলার ঘটনা ঘটে। 

অন্যদিকে বিবিসির খবরে বলা হয়েছে ক্রাইস্টচার্চের অন্তত দু'টি মসজিদে গোলাগুলির খবর পাওয়া গেছে। 

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডেন বলেছেন, হতাহতের সংখ্যা সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব না হলেও আমি এটা বলতে পারি যে এটি নিউজিল্যান্ডের ইতিহাসের কলঙ্কময় দিনগুলোর একটি।

আরো পড়ুন: আল্লাহ আমাদের রক্ষা করেছেন: মুশফিকুর রহিম 

এছাড়া পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত সেখানকার স্থানীয় বাসিন্দাদের বাড়ি থেকে বের হতে এবং রাস্তায় নামতে নিষেধ করা হয়েছে। সেইসঙ্গে পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত স্কুলও বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

ইত্তেওফাক/এসআর