গাজীপুরে ট্রাক চাপায় শ্রমিকের মৃত্যু

আপডেট : ০৬ মার্চ ২০১৬, ১০:৪৪
গাজীপুরের কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ বাঁশতলী এলাকায় ট্রাক চাপায় মামুন হোসেন (৩১) নামের এক গার্মেন্ট শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 
 
মামুন হোসেন গাইবান্ধার গবিন্দগঞ্জ থানার শক্তিপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে। মামুন পূর্বচান্দরা এলাকায় ফারইস্ট পোশাক কারখানায় চাকরি করতেন।
 
কালিয়াকৈর থানার সহকারী পরিদর্শক (এসআই) মুক্তি মাহমুদ জানান, রাতে কারখানা থেকে বাসায় ফেরার পথে পল্লীবিদ্যুৎ বাঁশতলী এলাকায় পূর্বচান্দরা সড়কে একটি ট্রাক মামুন হোসেনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পুলিশ লাশ উদ্ধার করে।