মেশিনে ওড়না পেঁচিয়ে শ্রমিকের মৃত্যু

আপডেট : ০৬ মার্চ ২০১৬, ১১:৩০
গাজীপুরের কালিয়াকৈরে একটি স্পিনিং কারখানার মেশিনে ওড়না পেঁচিয়ে মাহমুদা আক্তার (১৮) নামের এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ৬টার দিকে মৌচাক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
 
নিহত মাহমুদা আক্তার রংপুরের কাউনিয়া থানার পূর্ব রাজিবপুর এলাকার আপেল মিয়ার স্ত্রী। কালিয়াকৈরের রাখালিয়ার চালা বৌ বাজার এলাকায় তারা ভাড়া থাকতেন।
 
কারখানার ব্যবস্থাপক মো. শামিম হোসেন জানান, সকাল ৬টার দিকে কাজ করার সময় সুতা প্যাঁচানোর ববিনে মেশিনে মাহমুদার ওড়না জড়িয়ে যায়। এতে তার গলায় ফাঁস লেগে যায়। মেশিন থামিয়ে গুরুতর অবস্থায় মাহমুদাকে উদ্ধার করে সফিপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।