বাগেরহাটে আওয়ামী লীগ কর্মী খুন

আপডেট : ০৬ মার্চ ২০১৬, ১২:১০
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় মিজান সিকদার (৩২) নামে এক আওয়ামী লীগ কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে পুলিশ উপজেলার চৌদ্দঘর গ্রামে এক প্রাথমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করে। মিজান ওই গ্রামের ভাষার সিকদারের ছেলে।
 
এ ঘটনায়র জড়িত সন্দেহে মিজানের ছোট ভাই ইলিয়াস (২৮) ও প্রতিবেশী গিয়াস তালুকদারকে (৩৫) জিজ্ঞাবাদের জন্য পুলিশ আটক করেছে।  এরই মধ্যে জিজ্ঞাসাবাদে ইলিয়াস স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
 
থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, পারিবারিক কলহ ও গেল পৌরসভা নির্বাচনে সৃষ্ট শত্রুতার জেরে মিজানকে পা ভেঙ্গে দেয়ার পরিকল্পনা করে তার ভাই ইলিয়াসসহ চারজন। পরিকল্পনা অনুযায়ী শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে মাহফিল  থেকে বাড়ি ফেরার পথে মিজানকে কৌশলে ডেকে নিয়ে যায়। মারপিটের এক পর্যায়ে মিজান মারা যায়। পরে তারা লাশ পাশ্ববর্তী প্রাথমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাংকে ফেলে রাখে।
 
মোরলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) তারেক বিশ্বাস তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এখনো মামলা হয়নি। তবে জড়িতদের আটকে অভিযান চলছে।