মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় ফোম তৈরির একটি কারাখানায় রবিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
জানা গেছে, উপজেলাধীন ঢাকা-আরিচা মহাসড়কে গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় সিনটেক্স পলিমার ইন্ডাস্ট্রি লিমিটেডে নামের ওই কারাখানায় এ অগ্নিকাণ্ড ঘটে। কারাখানার পেছনের একটি বসত বাড়ির রান্নাঘর থেকে ওই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি, ঘিওরের একটি ও ধামরাই ফায়ার সার্ভিসের দুইটিসহ মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে এসে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর শাহাদাত হোসাইন বলেন, এ ঘটনায় প্রায় কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
ফোম কারখানায় কর্মরত শ্রমিক মহিদুল ইসলাম বলেন, ঘটনার সময় কারখানায় তিনিসহ বেশ কয়েকজন শ্রমিক কর্মরত ছিলেন। তবে কেউ আহত হননি।
