ময়মনসিংহে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আপডেট : ০৬ মার্চ ২০১৬, ১৪:৫৫
ময়মনসিংহে অজ্ঞাত (৩০) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
 
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে শহরতলী বাইপাস সড়কের পাশে উজান বাড়েরা এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মমেক হাসপাতাল মর্গে পাঠায়।