চান্দিনায় অগ্নিকাণ্ডে ১৫ লাখ টাকার ক্ষতি

আপডেট : ০৬ মার্চ ২০১৬, ১৫:২২
কুমিল্লার চান্দিনা উপজেলায় অগ্নিকাণ্ডে চারটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ১৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
 
রবিবার ভোরে উপজেলার মহিচাইল ইউনিয়নের জামিরাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে জামিরাপাড়া গ্রামের সিরাজুল ইসলাম মেম্বার বাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। কাইয়ূম মিয়ার দুটি ও কাউসার হোসেনের দুটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
 
চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার ইমতিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।