জয়পুরহাটের পাঁচবিবিতে রামতনু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আব্দুল গফফার (৪০) নামের এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে পাঁচবিবি থানা পুলিশ।
জানা গেছে, আজ রবিবার সকালে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে পশ্চিম বালিঘাটা গ্রামের মুর্দী দোকানী আ. গফফার ওই ছাত্রীকে কৌশলে বাড়িতে ডেকে আনে। স্ত্রী বাড়িতে না থাকার সুবাদে এ সময় ওই ছাত্রীকে ঘরে ঢুকিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। ওই ছাত্রীর চিৎকারে আশে পাশের লোকজন এসে আব্দুল গফফারকে আটক করে পুলিশে দেয়। ওই ছাত্রীর পিতা বাদী হয়ে পাঁচবিবি থানায় একটি মামলা দায়ের করেন। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কিরণ কুমার বলেন, ধর্ষণ চেষ্টাকারীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
