দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষিকাসহ দুইজন নিহত হয়েছেন।রবিবার দুপুরে সদর উপজেলার ব্যাঙকালী নামক স্থানে এ দুঘটনা ঘটে।
নিহতরা হলেন- দিনাজপুরসরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষিকা রাকতুবা বেগম (৪৮) ও তার গৃহপরিচারিকা রেজিয়া খাতুন (২২)। এ দুর্ঘটনায় প্রাইভেটকারচালক গুরুতর আহত হয়েছেন। রাকতুবা বেগম দিনাজপুর শহরের পাহাড়পুর মহল্লার মৃত জুয়েল ইসলামের স্ত্রী।
রানীরবন্দর হাইওয়ে থানার ওসি আবুল বাশার জানান,রাকতুবা বেগম দুপুরে তার শশুর মোতালেব হোসেনকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে দিয়ে প্রাইভেটকারে দিনাজপুর শহরে ফিরছিলেন। তারা দিনাজপুর সদর উপজেলার ব্যাঙকালী বাজার পার হয়ে সুন্দরবন নামক স্থানে পৌঁছলো প্রাইভেটকার চালক নিয়ন্ত্রন হারালে রাস্তার পাশে গাছে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকার আরোহী রাকতুবা বেগম ও তার গৃহপরিচারিকা রেজিয়া খাতুন নিহত হন।
