গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী আজিজুল ইসলামকে (৫০) পুলিশ রবিবার গ্রেফতার করেছে।
সুন্দরগঞ্জ থানার ওসি ইসরাইল হোসেন জানান, জাসদ সমর্থিত এই চেয়ারম্যান প্রার্থীকে রবিবার দুপুরে উপজেলা পরিষদ চত্তর থেকে গ্রেফতার করা হয়। তিনি ২০১৪ সালের একটি মারামারি মামলায় ৬ মাসের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল।
তিনি আরো জানান, আজিজুল বেলকা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র বাছাই পর্বে উপস্থিতির জন্য উপজেলা পরিষদে এসেছিলেন। বিকালে তাকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
