লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ঝড়ে গাছ চাপা পড়ে হারুনুর রশিদ (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রবিবার রাতে উপজেলার কেরোয়া ইউনিয়নের মীরগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। হারুনুর উপজেলার পূর্ব কেরোয়া গ্রামের মৃত কবির উল্লাহ মাস্টারের ছেলে।
স্থানীয়রা জানান, রাত সাড়ে আটটার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে ঝড়ের কবলে পড়েন হারুনুর রশিদ। বাড়ির কাছাকাছি পৌঁছালে ঝড়ে একটি নারকেল গাছ উপড়ে তার ওপর পড়লে তিনি আহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
রায়পুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
