নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি মার্কেটে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে অনুমোদনবিহীন ওষুধ রাখার দায়ে চারটি ওষুধের দোকানকে সোয়া লাখ টাকা জরিমানা করেছে।
সোমবার সকালে পুলিশের ৭ম এপিবিএনের সিনিয়র এএসপি সিরাজুল হুদা ও পরিদর্শক নাসির উদ্দিন মৃধা এই অভিযানে নেতৃত্ব দেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়া মারিয়া পেরেরা জানান, আকিব উদ্দিন মার্কেটের সাত্তার ফার্মেসী, মা মেডিসিন কর্নার, সুলতান আরা ফার্মেসী ও আলিফ নোভাসান কর্ণার দোকানে অনুমোদনবিহীন বিপুল পরিমান ওষুধ বিক্রি করা হয়। দোকানের বিক্রেতারা এ ওষুধের বিপরীতে কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। পরে ঐ চারটি দোকানকে সোয়া লাখ টাকা জরিমানা করা হয়।
