কাশিয়ানীতে বাস চাপায় স্কুল ছাত্রী নিহত, চালক আটক

আপডেট : ০৮ মার্চ ২০১৬, ১০:৪০
জেলার কাশিয়ানীতে বাস চাপায় সামিয়া (৮) নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে গোপালগঞ্জ-ব্যাসপুর সড়কের বেলাতলা স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
 
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, সকালে স্কুল যাবার জন্য গোপালগঞ্জ-ব্যাপুর সড়ক পার হচ্ছিল সামিয়া। এই সময় যাত্রীবাহী একটি লোকাল বাস সামিয়াকে চাপা দিলে সেখানেই সে মারা যায়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। নিহত সামিয়া উপজেলার খায়ের হাট গ্রামের আমিনুর রহমান মুন্সির মেয়ে ও কাশিয়ানী শিশু নিকেতনের তৃতীয় শ্রেণীর ছাত্রী। এ ঘটনায় এলাকাবাসী বাস ও চালককে আটক করে মারধোর করে পুলিশে সোপর্দ করে।