নিয়ামতপুরে ট্রাকচাপায় যুবক নিহত

আপডেট : ০৮ মার্চ ২০১৬, ১৮:১০
নওগাঁর নিয়ামতপুরে মঙ্গলবার বিকেলে ট্রাকচাপায় শুভ ইসলাম (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন । শুভ নিয়ামতপুর উপজেলার মো. আলাউদ্দিনের ছেলে ।
 
নিয়ামতপুর থানার ওসি ওবাইদুল্লাহ জানান, শুভ ইসলাম মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে বাড়ি থেকে মোটরসাইকেলে করে জেলার মান্দা উপজেলার ফেরিঘাট এলাকায় যাওয়ার জন্য বের হন। হরিপুর স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে একটি ট্রাক এসে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে শুভ নিহত হয় । এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে ।