প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুটুক্তি করায় জামালপুরের সরিষাবাড়ী থেকে মঙ্গলবার দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, সরিষাবাড়ী পৌরসভার আরামনগর বাজার এলাকার মৃত আজিজুর রহমান তালুকদারের ছোট ছেলে রুহুল আমীন তালুকদার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে এ কুটুক্তি করেন। ফেসবুকে কুটুক্তি করার পর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা বাদী হয়ে মঙ্গলবার দুপুরে রুহুল আমীন তালুকদারের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ রুহুল আমীনকে গ্রেফতার করতে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। রুহুল আমীনকে না পেয়ে তার বড় দুই ভাই আনিছুর রহমান তালুকদার জিন্নাহ ও শহিদুল ইসলাম তালুকদার শামীমকে আটক করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে অফিসার ইনচার্জ বিল্লাল উদ্দিন বলেন, রুহুল আমীনকে না পেয়ে তার দুই ভাইকে আটক করে নিয়ে এসেছি।
