গ্লোবাল পাবলিক স্পিকিং কম্পিটিশনে সারা দেশের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে ঝিনাইদহ ক্যাডেট কলেজের একাদশ শ্রেণির ছাত্র ক্যাডেট ইফতেখার ।
এ উপলক্ষে মঙ্গলবার ঝিনাইদহ ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল সাদিকুল বারী কলেজ মিলনায়তনে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় জানানো হয়, গ্লোবাল পাবলিক স্পিকিং কম্পিটিশন আয়োজিত এ স্পিকিং কম্পিটিশন ঢাকার আদমজী কলেজে গত ৫ মার্চ অনুষ্ঠিত হয়। শেষ পর্বের প্রতিযোগিতায় ঝিনাইদহ ক্যাডেট কলেজের ছাত্র ক্যাডেট ইফতেখার শ্রেষ্ঠ নির্বাচিত হয়। এ প্রতিযোগিতায় ৮টি বিশ্ববিদ্যালয় এবং ১২টি ক্যাডেট কলেজসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ৫০০০ জন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।
৯ থেকে ১৩ মার্চে লন্ডন শহরের চার্লস স্ট্রিটের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ স্পিকিং প্রতিযোগিতায় ৬২টি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। সেখানে বাংলাদেশের পক্ষ থেকে ঝিনাইদহ ক্যাডেট কলেজের ছাত্র ক্যাডেট ইফতেখার অংশ গ্রহণ করবে। মতবিনিময় সভায় ক্যাডেট কলেজের কর্মকর্তাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
