বরিশালের আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় আ. ছালাম মোল্লা (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে তার মৃত্যু হয়। ছালাম উপজেলার বারোপাইকা গ্রামের বাসিন্দা।
অগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, মঙ্গলবার সন্ধ্যায় ছালাম মোটরসাইকেল চালিয়ে গৈলা বাইপাস সড়ক পার হওয়ার সময় রাস্তার পাশে নির্মাণ সামগ্রীতে আঘাত পান। আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পরবর্তীতে বরিশাল শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
