মিশরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১৮

আপডেট : ১০ মার্চ ২০১৬, ১১:৪৩
মিশেরর দক্ষিণ সিনাই এলাকায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে পুলিশসহ ১৮ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বুধবার দিবাগত রাতে ওই অঞ্চলের আবু রিদিস-তুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 
 
মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিবৃতিতে বলা হয়, নিহততের মধ্যে ১২জন পুলিশ সদস্য রয়েছে, যারা স্থানীয় দাহাব থানায় কর্মরত ছিল। এছাড়া চারজন ছাত্র ও দুইজন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিও আছে।