ভাতের ভালো কয়েকটি গুণ

আপডেট : ১০ মার্চ ২০১৬, ১০:২২
 
পৃথিবীর অন্যতম স্বাস্থ্যকর খাবারের যদি লিস্ট বানানো হয়‚ তাহলে ভাত লিস্টের বেশ উপরের দিকে থাকবে| অনেকেই হয়তো বলবেন ভাত খেলে মোটা হয়ে যাওয়ার ভয় থাকে| কিন্তু বেশির ভাগ ডায়েটিশিয়ানরাই মনে করেন রোজ সঠিক পরিমাণে ভাত শরীরের জন্য অত্যন্ত জরুরি | ব্রাউন রাইস হোক বা হোয়াইট রাইস‚ ভাতের অনেক গুণ| যেমন-
 
সেরা নন অ্যালার্জিক খাবার
ভাত হচ্ছে একেবারেই গ্লুটেন ফ্রি খাবার‚ ফলে ভাতকে সব থেকে ভালো নন অ্যালার্জিক খাবার মানা হয় | অনেকেই গ্লুটেন যুক্ত খাবার সহ্য করতে পারেন না | ফলে বেশ কিছু দরকারী নিউট্রিয়েন্টস শরীরে যায় না | কিন্তু ভাত তা পুষিয়ে দেয় | ভাতে ভিটামিন বি‚ ভিটামিন ডি‚ ফাইবার‚ আয়রন এবং বিভিন্ন মিনারেল আছে যা শরীরের জন্য খুব দরকারী|
 
হার্টের জন্য ভালো
ব্রান অয়েল যা চালের থেকে তৈরি হয় তা আমাদের হার্টের জন্য খুব ভালো | এই তেলে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট আছে যা হৃদয় সংক্রান্ত ডিজিজ থেকে রক্ষা করে | এছাড়াও নিয়মিত এই তেলের রান্না খেলে ব্যাড কোলেস্টেরল কমে যায় |
 
উচ্চ কার্বোহাইড্রেট যুক্ত খাবার
ভাতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট আছে যা শরীরে শক্তির যোগান দেয়| ভাতে উচ্চ কার্বোহাইড্রেট থাকলেও এটা কিন্তু লো ফ্যাট‚ লো সল্ট‚ লো সুগার খাবার|
 
আইডিয়াল বডি ওয়েট গেইন করতে সাহায্য করে
ভাত খেলে মোটা হয়ে যাবেন এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা | ব্যালেন্সড ডায়েটে খেতে চাইলে রোজ অল্প পরিমাণে ভাত খেতে হবে |