ঝিনাইদহে কারখানায় অগ্নিকাণ্ড, দগ্ধ ৪

আপডেট : ১০ মার্চ ২০১৬, ১৬:৪০
ঝিনাইদহ সদর উপজেলার কালা অচিন্তনগর গ্রামে তাজি এগ্রো নামে একটি কারখানায় অগ্নিকাণ্ডে এক চীনা নাগরিকসহ চারজন দগ্ধ হয়েছেন। এরা হলেন, জালাল উদ্দিন, মনির, চীনা নাগরিক চ্রাং ও জুবায়ের। এরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 
বৃহস্পতিবার ভোরে এ অগ্নিকাণ্ড ঘটে।
 
পদ্মকর ইউপি চেয়ারম্যান বিকাশ চন্দ্র বিশ্বাস বলেন, তাজি এগ্রো হচ্চে চীন এবং বাংলাদেশের য়ৌথ উদ্যোগে পাটখড়ি পুড়িয়ে ছাই তৈরির একটি কারখানা। ভোর সাড়ে ছয়টার দিকে ওই কারখানার পাটের একটি গুদামে আগুন ধরে যায়। সেখানে কেমিক্যাল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। জেলা সদর, শৈলকুপা ও মাগুরা থেকে দমকল বাহিনীর তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
 
ঝিনাইদহ স্টেশন অফিসার মিয়ারাজ উদ্দিন বলেন, কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি। ক্ষয়-ক্ষতি নির্ণয় করা হচ্ছে।