নড়াইলের লোহাগড়ায় বাল্যবিয়ের দায়ে বরের পাঁচদিনের কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম রেজা বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে এই দন্ডাদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রাতে উপজেলার সীমান্তবর্তী শিকারপুর গ্রামের আরবান সরদার মেয়ে ও আমডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী তানিয়া খানম মুক্তার সাথে লোহাগড়ার পাঁচুড়িয়া গ্রামের সৈয়দ নাজমুলের বিয়ে অনুষ্ঠিত হয়। বাল্যবিয়ের দায়ে বর সৈয়দ নাজমুল আলীকে (২৭) পাঁচদিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
