রাজশাহীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নগরীর নওহাটা বিমানবন্দরের সামনের এ দুর্ঘটনা ঘটে।
নিহত পলাশ আহম্মেদ (২২) দুর্গাপুর উপজেলার তেঘরিয়া গ্রামের আবদুল লতিফের ছেলে। এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী মিতু (২৫) আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি পবা উপজেলার বড়গাছি শেখপাড়া গ্রামের এন্তাজ আলীর ছেলে।
শাহমুখদুম থানার ওসি শেখ গোলাম মোস্তফা জানান, পলাশ ও মিতু মোটরসাইকেলে করে রাজশাহী থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় নগরীর শাহমখদুম বিমানবন্দরের সামনে একটি বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল রাস্তার উপর ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক পলাশ নিহত হন। আহত মিতুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। ঘটনার পর ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছে।
