অস্ত্র ক্রয়ে প্রথম সৌদি আরব

আপডেট : ১৫ মার্চ ২০১৯, ২১:১০

বিশ্বে অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা হিসেবে শীর্ষস্থান ধরে

রেখেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। অন্যদিকে বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র বিক্রেতা হিসেবেও নিজের অবস্থান ধরে রেখেছে বিশ্বের শীর্ষ পরাশক্তি যুক্তরাষ্ট্র। সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ২০১৪ সালের পর থেকে সৌদি আরব অস্ত্র আমদানি ব্যাপকভাবে বাড়িয়েছে। গত পাঁচ বছরে দেশটির অস্ত্র

আমদানি ১৯২ শতাংশ বেড়েছে। মিসর ও সংযুক্ত আরব আমিরাতও শীর্ষ ১০ অস্ত্র ক্রেতা দেশের তালিকায় রয়েছে।