“পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০” এর সফল বাস্তবায়নে সফলতার জন্য দেশ সেরা জেলা প্রশাসক হওয়ায় কুষ্টিয়ার ডিসি সৈয়দ বেলাল হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পাট অধিদপ্তর কুষ্টিয়ার কর্মকর্তারা।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কক্ষে উপস্থিত হয়ে অভিনন্দন জানান।
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক সোহরাব উদ্দিন বিশ্বাস, পাট উন্নয়ন কর্মকর্তা মামুন-অর রশিদ, সদর উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা ফারুখ হোসেন, দৌলতপুর উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আসাদুজ্জামান, খোকসা উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল মতিন, কুমারখালী উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মিরাজুল ইসলাম, মিরপুর উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা জাকির হোসেন, ভেড়ামারা উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা বেলাল হোসেন প্রমুখ।
পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০” এর সফল বাস্তবায়নের বর্তমান সন্তোসজনক ধারাকে অব্যহত রাখতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন কুষ্টিয়া জেলা পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক সোহরাব উদ্দিন বিশ্বাস।
