ঘোড়াঘাটে ইউপি সদস্য প্রার্থীর মৃত্যু

আপডেট : ১১ মার্চ ২০১৬, ১৮:১৯
 
দিনাজপুরের ঘোড়াঘাটে হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন এক ইউপি সদস্য প্রার্থী। (ইন্নালিল্লাহে......রাজিউন)। জানা গেছে ঘোড়াঘাট উপজেলার ২নং পালশা ইউনিয়নে ৬ নং ওয়ার্ডে সাধারণ পদে তালা-চাবি মার্কা নিয়ে মনোয়ার হোসেন (৩৮) প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। শুক্রবার বাদ জুম্মা হটাৎ তার হৃদক্রিয়া বন্ধ হলে তিনি মারা যান।
 
মৃত মনোয়ার হোসেন উপজেলার বিশাইনাথপুর গ্রামের বাসিন্দা। সে হিলি পাইলট উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চার শিক্ষক ছিলেন। মৃত্যুকালে তিনি তার এক স্ত্রী ও দুই পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
 
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রোখছানা বেগমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এতে ওই ওয়ার্ডের নির্বাচন বন্ধ থাকবে না। বাকী প্রার্থীদের নিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।