আর্সেনাল পেল ন্যাপোলিকে

আপডেট : ১৫ মার্চ ২০১৯, ২১:২২

শেষ আটে চেলসির বিপক্ষ প্রাহা

স্পোর্টস ডেস্ক

আর্সেনাল ঘুরে দাঁড়িয়ে শেষ আট নিশ্চিত করার পর ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ন্যাপোলির। চেলসি শেষ আটে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে স্লাভিয়া প্রাহাকে, যারা পাঁচবারের চ্যাম্পিয়ন সেভিয়াকে ইউরোপা থেকে ছিটকে দিয়েছিলো। জার্মান দল এইনট্র্যাখট ফ্রাংকফুর্ট মুখোমুখি হবে বেনফিকার। দুই স্প্যানিশ দল ভিয়ারিয়াল ও ভ্যালেন্সিয়া একে অপরের মুখোমুখি হবে শেষ আটে।

গতকাল শুক্রবার সুইজারল্যান্ডের নিয়নে ইউরোপা লিগের ড্রয়ে শেষ আট ও সেমিফাইনালের পক্ষ বিপক্ষ ঠিক হয়। এই লিগের প্রথম ও দ্বিতীয় লেগের খেলাগুলো হবে ১১ ও ১৮ এপ্রিল। 

আর্সেনালের দায়িত্বে থাকা উনাই এমারি কোচ হিসেবে চতুর্থ ইউরোপা লিগ শিরোপার লক্ষ্যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে সেভিয়ার সাথে টানা তিনবার লিগটি জিতেছিলেন। তার দল প্রথম লেগে ৩-১ ব্যবধানের ঘাটতিতে ছিল। কিন্তু আর্সেনাল গত বৃহস্পতিবার এ ঘাটতি কাটিয়ে উঠে শেষ ষোলয় ফরাসি ক্লাব স্তাদ রেনেকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। চেলসি প্রতিযোগিতার অন্য ম্যাচে ডায়নামো কিয়েভের বিপক্ষে ৫-০ গোলে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। ২০১৩ সালের মতো এবারো যদি তারা ইউরোপা লিগ জেতে তাহলে আগামী বছর চ্যাম্পিয়ন্স লিগে খেলার বিকল্প পথে সুযোগ পাবে।

কোচ উনাই এমেরির শিষ্যরা এর আগে গেল রবিবার প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছিলো। পিয়েরে এমেরিক অবামেয়াংয়ের জোড়া গোল ও আইন্সলে মাইটল্যান্ড নাইলের লক্ষ্যভেদে শেষ আট নিশ্চিত করে গানাররা।

রেনের বিপক্ষে এমন প্রত্যাবর্তনে দলের আত্মবিশ্বাস বাড়বে বলে ধারণা করছেন স্প্যানিশ এই কোচ। এমারি বলেন, ‘পরের সপ্তাহের জন্য কাজ চালিয়ে যাবো। পরের মাসে গুরুত্বপূর্ণ কিছু করার জন্য আমাদের ভালো সম্ভাবনা আছে।’

চেলসি দিনের অন্য ম্যাচে নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে অলিভিয়ের জিরুর হ্যাটট্রিক এবং ক্যালম হাডসন ওডোই ও মার্কোস আলন্সোর লক্ষ্যভেদে ডায়নামো জাগরেবকে ৫-০ গোলে হারায়।

দারুণ এক হ্যাটট্রিক দিয়ে জিরু ইউরোপা লিগের এবারের মৌসুমের সর্বোচ্চ গোলদাতা বনে গেছেন। তার নৈপুণ্যে মুগ্ধ কোচ মাওরিজিও সারি বলেন, ‘সামপ্রতিক সময়ে সে যখনই মাঠে নেমেছে, দারুণ খেলা উপহার দিয়েছে। সে এই প্রতিযোগিতায় নয় গোল করেছে। অলিভিয়ের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়, তার জন্য আমি বেশ খুশি।’

সারির সাবেক দল ন্যাপোলি জার্মান দল রেডবুল সালজবুর্গের বিপক্ষে ৩-১ গোলে হারের কবলে পড়লেও প্রথম লেগের ৩-০ গোলের জয়ের ফলে শেষ আট নিশ্চিত করেছে। দলটির সঙ্গে ফাইনালেই মুখোমুখি হতে চান সারি। তিনি বলেন, ‘ন্যাপোলির বিপক্ষে ফাইনালেই খেলতে চাই আমি। শহরটি এবং এর মানুষদের সঙ্গে আমার সম্পর্ক কেমন তা আপনারা জানেন। নেপলসে তাদের বিপক্ষে খেলতে চাই না আমি।’

ঘরের মাঠ সান সিরোতে এইনট্র্যাখট ফ্রাঙ্কফুর্টের কাছে ১-০ গোলে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে ইন্টার মিলান। এদিকে সেভিয়া প্রতিপক্ষ স্লাভিয়া প্রাহার মাঠে এগিয়ে গিয়েও ৪-৩ গোলে হেরে বিদায় নিয়েছে।