ইত্তেফাক রিপোর্ট
মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে তৃতীয় স্বাধীনতা দিবস ফেন্সিং চ্যাম্পিয়নশিপে ৪টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ৫টি ব্রোঞ্জসহ মোট ১২টি পদক লাভ করে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। এ প্রতিযোগিতায় বাংলাদেশ আনসার ৪টি স্বর্ণ, ২টি রৌপ্য এবং ৪টি ব্রোঞ্জ পদক পেয়ে রানার্সআপ হয়। এছাড়াও বর্ডার গার্ড বাংলাদেশ অর্জন করে ৩টি স্বর্ণ, ৩টি রৌপ্য এবং ৪টি ব্রোঞ্জ পদক তাছাড়া বাংলাদেশ সেনাবাহিনী ১টি স্বর্ণ, ৪টি রৌপ্য এবং ৭টি ব্রোঞ্জ পদক লাভ করে।
