রাজধানীর খিলক্ষেত রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে বসিরউদ্দিন (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।রবিবার সকাল সাড়ে ৯টার দিকে একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়।
বসিরউদ্দিনের গ্রামের বাড়ি কুমিল্লার চান্দিনায়। তিনি ঢাকায় প্রাইভেটকারের চালক ছিলেন বলে জানা গেছে।
ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর জানান, মতিঝিলে যাওয়ার জন্য বসির খিলক্ষেত রেলক্রসিং পার হচ্ছিলেন। এ সময় রেলবার ফেলানো ছিল। তবে বারের নিচ দিয়ে পার হওয়ার সময় কমলাপুর থেকে ছেড়ে যাওয়া দিনাজপুরগামী একতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়।
