ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় গলায় ফাঁস লাগিয়ে এক কলেজ ছাত্রীসহ তিনজন আত্মহত্যা করেছে।
ত্রিশাল থানা পুলিশ জানায়, শনিবার দুপুরে উপজেলার হরিরামপুর ইউনিয়নের মাগুরজোড়া গ্রামের জসিম উদ্দিন (৩৫) নিজের ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। রাত নয়টায় সাখুয়া ইউনিয়নের নগরচড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে গোলাম মোস্তফা (৩২) ঘরের আড়ার সঙ্গে ফাঁস টানিয়ে আত্মহত্যা করে।
অপরদিকে উপজেলার মোক্ষপুর ইউনিয়নের আকিজ সিরামিকের কোয়াটারে রাত ১০ টায় ভাইয়ের বাসায় পরিবারের লোকজনের সঙ্গে অভিমান করে ত্রিশাল নজরুল ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী তানিয়া সুলতানা (২০) সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। তার বাড়ি উপজেলার ত্রিশাল সদর ইউনিয়নের চিকনা মনোহর গ্রামে। তিনি আব্দুল মালেকের মেয়ে।
