গাজীপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৬

আপডেট : ১৪ মার্চ ২০১৬, ১৬:১৬
 
গাজীপুরে বাস-ট্রাকের সংঘর্ষে দুই জন নিহত এবং অন্তত ৬ জন আহত হয়েছে। সোমবার দুপুরে গাজীপুর মহানগরীর তেলিপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার কাজী সেলিমুজ্জামান (৪৫) ও অজ্ঞাত পুরুষ (৫০)।
 
আহতরা হলেন - টাঙ্গাইলের ভূয়াপুর এলাকার আলমগীর হোসেনের স্ত্রী রোকসানা (৩০), তার ছেলে অনিক (৬), ময়মনসিংহের গফরগাও এলাকার রুহুল আমিন (৪০), ঢাকার কেরানীগঞ্জ এলাকার আক্কাছ আলী (৪৫),সাতক্ষীরা রামগঞ্জ থানার কালিকাপুর এলাকার আনোয়ার হোসেন (২৫) ও আব্দুর রশিদ (৩৫)।
 
আহত যাত্রী এবং হাইওয়ে পুলিশ জানায়, দুপুর সোয়া ১টার দিকে তেলিপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসযাত্রী কাজী সেলিমুজ্জামান নিহত এবং অপর ৭ যাত্রী আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ হতাহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নেয়া হলে সেখানে অজ্ঞাত ব্যক্তি মারা যান।