ভারতে রেল যাত্রীদের ব্যবহৃত কম্বলগুলো এখন থেকে প্রতিদিন পরিষ্কার করা হবে। এর আগে রেলের কম্বলগুলো প্রতি দুই মাস অন্তর পরিষ্কার করা হত।
রেলওয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি দ্বারা নকশাকৃত নতুন কম্বল প্রতিদিন পরিষ্কার করা সম্ভব। গত সপ্তাহে ‘দুর্গন্ধযুক্ত’ কম্বল বিষয়ে ভারতীয় পার্লামেন্টের আলোচনা হয়। এরপর থেকেই এ সিদ্ধান্ত নেয়া হয়।
উল্লেখ্য, ভারতে রাষ্ট্রীয়ভাবে ১২ হাজার রেল পরিচালিত হয় এবং প্রতিদিন ২৩ মিলিয়ন যাত্রীকে যাতায়াত সেবা প্রদান করে থাকে। সূত্র: বিবিসি
