লাকসামে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যান

আপডেট : ১৫ মার্চ ২০১৯, ২২:০৬

লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে একাধিক প্রার্থী না থাকায় লাকসামে চেয়ারম্যান পদে অ্যাডভোকেট মোঃ ইউনুছ ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মোঃ মহব্বত আলী ও ভাইস চেয়ারম্যান (নারী) পড়শী সাহা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। ভাইস চেয়ারম্যান (নারী) পদে দু’জন প্রার্থী থাকলেও সাবেক ভাইস চেয়ারম্যান (নারী) রাশিদা বেগম মনোনয়নপত্র প্রত্যাহার করেন। ফলে ভোট গ্রহণ ছাড়াই চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন।