গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের নারায়ণপুর গ্রামে আঁখি আকতার (২২) নামে এক অন্তসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে তার লাশ উদ্ধার করা হয়।
আঁখি আকতার ওই গ্রামের মো. সাইফুল ইসলামের স্ত্রী। এ ঘটনায় তার স্বামী সাইফুল ইসলাম (২৬) এবং শ্বশুর ছহির উদ্দিন (৫৫) কে থানায় এসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পলাশবাড়ী থানার ওসি মজিবুর রহমান জানান, দুই বছর আগে আঁখির সাথে সাইফুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে দা¤পত্য কলহ চলে আসছিল। আঁখি সোমবার সন্ধ্যায় নিজ ঘরে যান। পরে তার খোঁজে ওই ঘরে গেলে বাড়ির লোকজন ঘরের ধর্নার সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
