আলাস্কার সাবেক গভর্নর সারাহ পলিনের স্বামী আইসিউতে

আপডেট : ১৫ মার্চ ২০১৬, ২১:০৪
এক স্নোমোবাইল দুর্ঘটনায় আহত হয়েছেন আলাস্কার সাবেক গভর্নর সারাহ পলিনের স্বামী টড পলিন। মঙ্গলবার নিজের ফেসবুক একাউন্টে সারাহ পলিন বলেন, আলাস্কা হাসপাতালে  আইসিউয়ে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
 
তিনি বলেন, টড পলিন আলাস্কা হাসপাতালের আইসিউতে আছেন। তার কয়েকটি হাড়ে ভাঙে ও কাধসহ কিছু হাড়ে চির ধরা পড়ে। এসময় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন ও পাশে থাকার জন্য ধন্যবাদ জানান পলিন।
 
এর আগে একটি পোস্টে তিনি বলেছিলেন, টড আমাদের পাহাড়, আমার চেনা সবচেয়ে শক্তিশালী ব্যক্তি। গত রাতে দুর্ঘটনায় আহত হওয়ার পর থেকেই আপনাদের সবার দোয়ায় সুস্থ হয়ে উঠছে সে। বিগত সময়েই আপনাদের দোয়া ও সমর্থনের কারণে আমাদের পরিবার দাড়িয়ে আছে। আমি কখনোই আপনাদের সেভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারিনি।
 
এর আগে সোমবার ট্রাম্পের র‌্যালিতেও স্বামীর দুর্ঘটনা বিষয়টি তুলে ধরেন সারাহ। তবে দুর্ঘটনার বিস্তারিত কিছু জানায় যায়নি। আলাস্কার একটি সংবাদমাধ্যম জানায় যে স্নোমোবাইল দুর্ঘটনা ঘটেছে।