সীতাকুণ্ডে হামলায় চার বিএনপি সমর্থক আহত

আপডেট : ১৭ মার্চ ২০১৬, ১৩:৪২
চট্টগ্রামে সীতাকুণ্ড উপজেলায় পোস্টার সাটানোকে কেন্দ্র করে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের হামলায় বিএনপির প্রার্থীর চার সমর্থক গুরুতর আহত হয়েছেন।
 
জানা গেছে, বুধবার বিকাল সাড়ে পাঁচটায় উপজেলার ৭নং ইউনিয়নে বিএনপি সমর্থিত প্রার্থী মো. হেলাল উদ্দিনের সমর্থকরা ধানের শীষের পোস্টার সাটাচ্ছিলেন। এ সময় নৌকার কর্মীরা তাদের উপর হামলা চালিয়ে চারজনকে আহত করে এবং পোস্টার ছিঁড়ে ফেলে।
 
এ ঘটনায় আওয়ামী লীগ প্রার্থী মোরশেদ হামলার কথা অস্বীকার করে বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা ঘটে। বরং পুলিশ আমাদের এক কর্মীকে আটক করেছে।’