মোহনগঞ্জে আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড গুলি উদ্ধার

আপডেট : ১৭ মার্চ ২০১৬, ১৮:৫৪
নেত্রকোনার মোহনগঞ্জ পৌরসভার টেঙ্গাপাড়া গ্রামের সাপমারা খালপাড় থেকে বৃহস্পতিবার বিকেলে একটি বন্দুকসদৃশ্য আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।  উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র  ও গুলি পরীক্ষার জন্য পুলিশ সুপারের কার্যালয়ে পাঠিয়েছে।
 
মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ অফিসার খাইরুল ইসলাম জানান, মোহনগঞ্জ পৌরসভার টেঙ্গাপাড়া গ্রামের সাত বছরের শিশু ইয়াসিন  বৃহস্পতিবার বেলা ২টার দিকে খেলা করার জন্য বাড়ির অদূরে সাপমারা খালের পাড়ে যায়। এ সময় খালের পাড়ে আগ্নেয়াস্ত্র ও গুলি পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করে।