ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার রতনপুর গ্রামের বেমালিয়া নদী থেকে উদ্ধার করা ৩ ভাই-বোনের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে তাদের ময়নাতদন্ত সম্পন্ন হয়। তারা হলো- সুলতানা (৭), রাজা(৫) ও বাদশাহ (৪) । বিকালে লাশ তাদের ফুফুর বাড়ি নাসিরনগর উপজেলার রতনপুরে নিয়ে যাওয়া হয়। পরে জানাজা শেষে কবরস্থানে দাফন করা হয়।
নাসিরনগর থানার ওসি আবদুল কাদের জানান, মৃত্যুর ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তবে নতুন কিছু পাওয়া যায়নি
