পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. রমজান হোসেন (১৪) নামে এক শিশু নিহত হয়েছে।
শুক্রবার রাতে উপজেলাধীন জগন্নাথকাঠি-চাদকাঠি সড়কের ‘নফিজ খা’ ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাতে ওই সড়কের সারেংকাঠি গ্রামের রফিকুল ইসলামের ছেলে রমজান পার্শ্ববর্তী স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে বাড়ি ফিরছিল। ফেরার পথে একটি টমটম তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
