বনানীর অগ্নিকাণ্ডের ঘটনায় পেট্রোবাংলার তদন্ত কমিটি

আপডেট : ১৯ মার্চ ২০১৬, ১৫:১৫
 
রাজধানীর বনানীর আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে পেট্রোবাংলা। পেট্রোবাংলার পরিচালককে (প্রশাসন) আহ্বায়ক করে চার সদস্যের এ তদন্ত কমিটি গঠন করা হয়। শনিবার দুপুরে পেট্রোবাংলার উপ-ব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, তদন্ত কমিটি অগ্নিকাণ্ডের ঘটনা বিস্তারিত অনুসন্ধান করবে। এর কারণ নির্ণয় ও ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা পরিহারের লক্ষ্যে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ সাত দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন পেশ করতে বলা হয়েছে।
 
বনানীর ২৩ নম্বর রোডের ৯ নম্বরের ছয়তলা ওই ভবনে বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে আগুন লাগে।