গাজীপুর মহানগরীর কোনবাড়ি এলাকায় ট্রাকচাপায় এক যুবক নিহত মৃত্যু হয়েছেন।
শনিবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ওই যুবকের পরিচয় পাওয়া যায় নি। তার পরণে জিন্সের প্যান্ট ও গেঞ্জি রয়েছে।
কোনাবাড়ি হাইওয়ে থানার ওসি আবু দাউদ জানান, কোনাবাড়ি পল্লী বিদ্যুৎ এলাকায় মোটরসাইকেলযোগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পারাপারের সময় চন্দ্রাগামী ট্রাকটি মোটরসাইকেল আরোহী ওই যুবককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রাকটি আটক এবং লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নেয়া হয়েছে।
