রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

আপডেট : ২০ মার্চ ২০১৬, ১১:১৩
 
রাজধানীর শ্যামপুরে নির্মাণাধীন একটি ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনোয়ার হোসেন (৪০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে শ্যামপুর এলাকায় নির্মাণাধীন রিভারভিউ ইন্টারন্যাশনাল স্কুলে এ দুর্ঘটনা ঘটে। 
 
আনোয়ারের গ্রামের বাড়ি বরিশালের মুলাদি উপজেলার চরকালেখা গ্রামে। তিনি ঢাকার গেন্ডারিয়ার ঢালকা নগর এলাকায় থাকতেন।
 
জানা যায়, সকালে ওই ভবনের নিচ থেকে রড ওঠানোর সময় এ দুর্ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সকাল ১০টা ২০ মিনিটে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।