নাঙ্গলকোট পৌরসভায় বিএনপি প্রার্থীর ভোট বর্জন

আপডেট : ২০ মার্চ ২০১৬, ১২:৫৩
কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভা নির্বাচনে ভোট বর্জন করেছেন বিএনপি মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম মজুমদার।
 
রবিবার বেলা ১২টার দিকে নাঙ্গলকোট বিএনপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে এ ভোট বর্জনের ঘোষণা দেন।
এতে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে ভোট কারচুপি, কেন্দ্র দখল, নির্বাচনী এলাকায় বহিরাগত লোকজন নিয়ে তার কর্মী-সমর্থক ও ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং এসব বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের নির্লিপ্ত থাকার অভিযোগ উত্থাপন করা হয়। 
 
এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বয়াক নুরুল আফসার নয়ন, পৌর বিএনপির সভাপতি নুরুল আমিন জসিমসহ দলের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।