বনানীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

আপডেট : ২০ মার্চ ২০১৬, ১৩:১৩
 
রাজধানীর বনানীতে ট্রেনে কাটা পরে শামীম আহমেদ (২৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য শামীম আহমেদের লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
 
রবিবার সকাল ৯টার দিকে বনানী রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। শামীম আহমেদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায়। 
 
ঢাকা রেলওয়ে থানার ওসি আব্দুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।