তালায় বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

আপডেট : ২০ মার্চ ২০১৬, ১৬:২৬
সাতক্ষীরার তালা উপজেলার আসাননগর এলাকায় বাসের ধাক্কায় আলমগীর মোড়ল  (২৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। তিনি উপজেলার তৈলকুপি গ্রামের আনছার মোড়লের পুত্র।
 
রবিবার  দুপুরে উপজেলাধীন সাতক্ষীরার-খুলনা মহাসড়কের আসাননগর এলাকায় এ ঘটনা ঘটে। 
 
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, খুলনাগামী একটি বাস আসাননগর এলাকায় ওই ভানটিকে ধাক্কা দেয়।এতে এর চালক মারাত্মক আহত হন। স্থানীয় লোকজন উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।