নেপালে ভূমিকম্প দুর্গতদের মাঝে যুবরাজ হ্যারি

আপডেট : ২০ মার্চ ২০১৬, ১৮:০০
নেপালে ভূমিকম্প দুর্গতদের সঙ্গে দেখা করেছেন যুক্তরাজ্যের যুবরাজ হ্যারি। গত বছর এপ্রিল মাসে দেশটিতে ভূমিকম্পে কয়েক হাজার মানুষ নিহত হয়েছিলেন।
 
পাঁচ দিনের সফরে এসে এখন নেপালে অবস্থান করছেন হ্যারি। সফরের দ্বিতীয় দিনে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সঙ্গে সময় কাটান তিনি।
 
শনিবার সন্ধ্যায় কাঠমান্ডু নামে হ্যারিকে বহনকারী বিমান। পর দিন সকালে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যান তিনি। কেনসিংটন প্রাসাদ থেকে জানানো হয়েছে, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংরক্ষণ নিয়ে নিয়ে প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করেছেন যুবরাজ।
 
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ও গুর্খাদের সঙ্গে দেখা করার কথা রয়েছে প্রিন্সের। গত বছর ২৫ এপ্রিল ৭ দশমিক ৮ মাত্রার প্রলয়ঙ্করী ওই ভূমিকম্পে প্রায় ৯ হাজার মানুষ নিহত হয়েছিলেন। সূত্র: বিবিসি