রংপুরের হারাগাছ পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী হাকিবুর রহমান মাস্টার মেয়র পদে জয়লাভ করেছেন।
রবিবার রাতে রিটার্নিং কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন এ ফলাফল ঘোষণা করেন।
নৌকা প্রতীক নিয়ে হাকিবুর পেয়েছেন ১২ হাজার ২৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মোনায়েম সরকার ফারুক ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১১ হাজার ৮৪ ভোট। পৌরসভার মোট ভোটার ৪৬ হাজার ২০৫ জন। ২০টি কেন্দ্রের সবকটিতে ভোটগ্রহণ হয়।
