মো. গাউস তালুকদার
পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা আলহাজ মো. গাউস তালুকদার (৬২) শুক্রবার বেলা ৪.৪০ মি. ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। তিনি দীর্ঘদিন যাবত ক্যান্সারে ভুগছিলেন। স্ত্রী ও ১ পুত্র রেখে যান। আজ শনিবার বাদ আছর নিজ বাড়িতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, পৌর মেয়র মো. গোলাম কবির, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হামিদ, সম্পাদক অ্যাডভোকেট এসএম ফুয়াদ শোক প্রকাশ করেন।
