ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসকদের অবহেলায় প্রসূতি ও নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মৃত প্রসূতির স্বামী তারিকুল ইসলাম বাদী হয়ে মুগদা থানায় একটি মামলা করেছেন।
থানার ওসি এনামুল হক জানান, প্রসূতি ফাতেমা আক্তার কনাকে একদিন আগে মুগদা জেনারেল হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে ভর্তি হন। রবিবার রাত নয়টার দিকে চিকিৎসকরা তার সিজার করান। এর পরপরই প্রসূতি ও নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনায় প্রসূতির স্বজনরা উত্তেজিত হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
ওসি আরো জানান, অভিযোগ আমলে নেয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
