সারিয়াকান্দির কাজলা ইউপি নির্বাচন স্থগিত

আপডেট : ২১ মার্চ ২০১৬, ২১:২৪
সীমানা সংক্রান্ত জটিলতার কারণে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ৫নং কাজলা ইউনিয়ন পরিষদের নির্বাচন ৩ মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।
এ সংক্রান্ত একটি ফ্যাক্সবার্তা সোমবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পৌঁছেছে। মঙ্গলবার এখানে ভোট গ্রহণ  অনুষ্ঠানের দিন নির্ধারিত ছিল।
 
জানা গেছে,  যমুনা নদীর পুর্ব পাড়ে জামালপুর জেলার মাদারগঞ্জের জনৈক রাশিদুল ইসলাম মিল্লাত সীমানা সংক্রান্ত বিষয়ে কিছু দিন আগে হাইকোর্টে একটি রিট করেছিলেন। সেই রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ৩ মাসের জন্য কাজলা ইউনিয়নের নির্বাচন স্থগিত করে আদেশ দেন। আদেশের কপি ইতোমধ্যেই জেলা নির্বাচন অফিস ও উপজেলা নির্বাচন অফিসে পৌঁছেছে।
 
বগুড়া জেলা নির্বাচন অফিসার ইউনুচ আলী হাইকোর্টের আদেশ কপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।